বাংলা
Perspective

ডেমোক্র্যাটরা আমেরিকান শ্রমিকদের খরচে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগান দিচ্ছে

ইউক্রেনকে প্রায় ৪০ বিলিয়ন ডলার সামরিক ও আর্থিক সহায়তার জন্য মঙ্গলবার রাতে মার্কিন প্রতিনিধি পরিষদে অপ্রতিরোধ্য ভোট একটি চরম অর্থপূর্ণ ঘটনা। এটি এমন একটি যুদ্ধ যা কার্যত বিশ্বজুড়ে একটি পারমাণবিক হত্যাকাণ্ডের হুমকি দিচ্ছে তাতে সীমাহীন অর্থ সংস্থান করা বাইডেন প্রশাসনের এর প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে। পূর্বে দুই দশকে ন্যাটোর সম্প্রসারণের মাধ্যমে ভ্লাদিমির পুতিনের শাসনকে নিরলসভাবে ঠেলে দিয়ে এবং রাশিয়ার সাথে ছায়া যুদ্ধের জন্য ইউক্রেনকে সশস্ত্র করে, আমেরিকান সাম্রাজ্যবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার বিপদকে বিবেচনা না করেই বেপরোয়াভাবে এগিয়ে চলেছে।

যেমন WSWS ২৭শে এপ্রিল তার সম্পাদকীয় বোর্ডের বিবৃতিতে সতর্ক করেছিল, 'যুদ্ধের লক্ষ্য এখন স্পষ্ট। ন্যাটোতে যোগদানের কৌশলগত অধিকার রক্ষার জন্য ইউক্রেনে রক্তপাত ঘটানোয় প্ররোচিত করা হয়নি, বরং রাশিয়াকে একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হিসাবে ধ্বংস করতে এবং তার সরকারকে উৎখাত করার জন্য প্রস্তুত, প্ররোচিত এবং ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছিল। ইউক্রেন এই সংঘাতের একটি ঘুঁটি মাত্র, এবং এর জনসংখ্যা কামানের খাদ্য।'

এটি শুধুমাত্র রাশিয়ার বিশাল সম্পদ-তেল, গ্যাস, অগণিত কৌশলগত খনিজ পদার্থগুলির পাবার জন্য করছে না- যা মার্কিন-ন্যাটো হস্তক্ষেপের লক্ষ্য। ওয়াশিংটন মস্কোকে নির্মূল করার সিদ্ধান্তমূলক পদক্ষেপ হিসাবে চূড়ান্ত লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বাধা হিসাবে বিবেচনা করে, যার মূল চীনের সাথে একটি সামরিক সংঘর্ষ সমগ্র ইউরেশীয় ভূখণ্ডের উপর তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমিক শ্রেণীর জন্য ইউক্রেন যুদ্ধের অভ্যন্তরীণ প্রভাবগুলি ঐতিহাসিকভাবে কম গুরুত্বপূর্ণ নয়। শ্রমজীবী জনগণ যাদেরকে এই যুদ্ধের জন্য অর্থ যোগাতে হবে, যেভাবে তারা মার্কিন সাম্রাজ্যবাদের সমস্ত বিদেশী আগ্রাসনের জন্য অর্থ যুগিয়েছে।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভস দ্বারা অনুমোদিত $৪০ বিলিয়ন ডলারের বিল, এবং যা কয়েক দিনের মধ্যেই সিনেটে পাস হবে বলে আশা করা হচ্ছে, এর ফলে তিন মাসেরও কম সময়ে ইউক্রেনের যুদ্ধের জন্য মোট বরাদ্দের পরিমাণ ৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই নতুন ব্যয় মার্কিন মেরিন কর্পসের মোট বাজেটের চেয়ে বেশী। এটি পাঁচটি ফেডারেল বিভাগ বা সমস্ত স্বাধীন ফেডারেল সংস্থার সম্মিলিত বাজেটের চেয়ে বেশী। এটি আবাসন এবং গৃহহীনতার উপর মোট ফেডারেল ব্যয়ের চেয়ে বেশী, জনস্বাস্থ্যের উপর রাজ্য এবং ফেডারেলের মোট ব্যয়ের চেয়ে বেশী।

৫৩ বিলিয়ন ডলার দিয়ে কি কেনা যেত, যদি এই অর্থটি শ্রমজীবী মানুষের প্রয়োজনে খরচ করা হত? এটি ৫,০০,০০০ শিক্ষককে বছরে $১,০৬,০০০ ডলার বেতন এবং সুবিধা বা অনুরূপ সংখ্যক নার্স নিয়োগ করতে পারে। এটি আমেরিকার প্রতিটি নার্স, শিক্ষক এবং নার্সিং হোম কর্মীকে (৯.২৫ মিলিয়ন কর্মী) $ ৬,০০০ ডলার বেতন বাড়াতে পারে। এটি আমেরিকার প্রতিটি শ্রমিককে $১,০০০ ডলার বাড়াতে পারে যারা প্রতি ঘন্টায় $১৫ ডলারের এর কম (52 মিলিয়ন কর্মী)পায়।

এই জিনিসগুলির কোনটিই অবশ্যই ঘটবে না কারণ আমেরিকান সরকার শ্রমজীবী মানুষের স্বার্থে নয় বরং আর্থিক অভিজাতদের স্বার্থে কাজ করে।

প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ইউক্রেন যুদ্ধে অর্থ যোগানের পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে, ২১৯-০। এর বিশাল রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ডেমোক্রেটিক পার্টি আমেরিকান সাম্রাজ্যবাদের যুদ্ধ দল হিসেবে আবির্ভূত হয়েছে। 'সিআইএ ডেমোক্র্যাটস' - যারা সিআইএ, পেন্টাগন বা স্টেট ডিপার্টমেন্ট থেকে সরাসরি ২০১৮ সালে কংগ্রেসে প্রবেশ করেছিল - বা যারা 'বাম', পার্টির বার্নি স্যান্ডার্স উইংকে নামমাত্রভাবে মেনে চলে তাদের মধ্যে কোনও পার্থক্য নেই৷

চারজন প্রতিনিধি যারা আমেরিকার ডেমোক্রেটিক সোশ্যালিস্টের সদস্য, আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, রাশিদা তলাইব, কোরি বুশ এবং জামাল বোম্যান, সবাই ইউক্রেন যুদ্ধের অর্থ যোগানের পক্ষে ভোট দিয়েছেন। তারা সমাজতন্ত্রে প্রতিনিধিত্ব করে না, পরন্তু স্টেট ডিপার্টমেন্ট এবং সিআইএর 'বাম' শাখা। তারা শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলে না বরং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর সুবিধাভোগী অংশের জন্য কথা বলে, যেখানে মার্কিন শাসক শ্রেণীর যুদ্ধের উন্মাদনা দৃঢ় সমর্থন পেয়েছে।

সর্বসম্মত ডেমোক্র্যাটিক ভোট ট্রাম্পের হোয়াইট হাউসে তার চার বছর থাকাকালীন তাঁদের গণতান্ত্রিক 'বিরোধিতার' প্রকৃত অর্থকে বোঝায়। ট্রাম্প প্রশাসনের নীতির প্রতি ডেমোক্র্যাটদের একমাত্র প্রকৃত আপত্তি ছিল রাশিয়া বিরোধী প্রচারে তার ব্যর্থতা যা ওবামা দ্বারা শুরু করা হয়েছিল ২০১৪ সালে নির্বাচিত ইউক্রেনীয় সরকারকে উৎখাতের মাধ্যমে সিআইএ-সমর্থিত রুশ-বিরোধী পেট্রো পোরোশেঙ্কো’কে (২০১৪-২০১৯) স্থাপন করে এবং তারপরে ভ্লাদ্রিমির জেলেনস্কি, যিনি ২০১৯ সালে অফিস গ্রহণ করেছিলেন।

ডেমোক্র্যাটরা ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনে বিজয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছিল এবং ট্রাম্প একজন রাশিয়ান দালাল ছিল এমন ভুয়া দাবি করে মুলার তদন্তে প্ররোচিত করেছিল। এটি ২০১৯ সালে ট্রাম্পের প্রতি প্রথম অনাস্থা দ্বারা অনুসরণ করা হয়েছিল, যার ভিত্তি ছিল ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তাতে সংক্ষিপ্ত বিলম্ব যা জেলেনস্কিকেচাপ দেওয়ার প্রয়াস ছিল বাইডেনকে কালিমালিপ্ত করে তার পুনর্নির্বাচন প্রচারে সহায়তা করার জন্য।

ইউক্রেনের যুদ্ধের জন্য ডেমোক্রেটিক পার্টির সমর্থন বোর্ড জুড়ে রয়েছে। ভার্মন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স, 'গণতান্ত্রিক সমাজতান্ত্রি' এবং এক সময় 'রাজনৈতিক বিপ্লবের' প্রবক্তা, কিয়েভকে অস্ত্র ও অর্থ প্রদানের জন্য অবিলম্বে পদক্ষেপের আহ্বান জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন৷ 'আমাদের সবসময় একটি বিতর্ক থাকা উচিত,' তিনি বলেন, 'কিন্তু সমস্যা হল ইউক্রেন এই মুহূর্তে একটি খুব তীব্র যুদ্ধের মাঝখানে রয়েছে৷ আমি মনে করি প্রতিটিদিন গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি আমাদের যতটা সম্ভব দৃঢ়ভাবে এবং জোরালোভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।'

রাষ্ট্রপতি জো বাইডেন, ওয়াশিংটনে হোয়াইট হাউসের ইস্ট রুমে একটি সাশ্রয়ী মূল্যের কেয়ার অ্যাক্ট ইভেন্টের সময় ক্যালিফোর্নিয়ার হাউস স্পিকার ন্যান্সি পেলোসিকে চুম্বন করেছেন। মঙ্গলবার, ৫ই এপ্রিল, ২০২২, (এপি ফটো/ক্যারোলিন কাস্টার)

স্পিকার ন্যান্সি পেলোসি, পার্টি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী, আইনটি নিয়ে বিতর্কের সময় ঘোষণা করেছিলেন, 'যখন আপনি বাড়িতে থাকবেন [ইউক্রেনের জন্য $৪০ বিলিয়ন] এটা নিয়ে ভাবছেন, কেবল চিন্তা করুন 'আমি যখন ক্ষুধার্ত ছিলাম, আপনি আমাকে খাওয়ালেন' ম্যাথিউ গসপেল থেকে।' (বাইবেল এর অনুচ্ছেদ)

প্রকৃতপক্ষে, পেলোসির সুসমাচারের প্রতি শ্রমজীবী মানুষের যথাযথ প্রতিক্রিয়া হবে, 'যখন আমি ক্ষুধার্ত ছিলাম, আপনি মাখন নয়, বন্দুকের জন্য অর্থ ব্যয় করেছিলেন।'

হাউস ভোটের আগে হোয়াইট হাউস থেকে দেওয়া মন্তব্যে, রাষ্ট্রপতি বাইডেন ঘোষণা করেছিলেন যে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করা তার 'সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অগ্রাধিকার'। অন্য কথায়, জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের জন্য এটি গৌণ, যা ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করা, মস্কোতে একটি পুতুল শাসন প্রতিষ্ঠা বা দেশটিকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোকে তাদের আক্রমণাত্মক চাপ দেওয়ার জন্য মঞ্চ তৈরি করা।

মূল্যস্ফীতি শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মান ধ্বংস করছে। একটি বিশ্লেষণের মাধ্যমে, গড় আমেরিকান পরিবারকে ২০২২ সালে গ্যাসোলিন এর জন্য প্রায় $২,০০০ ডলার বেশী এবং খাবারের জন্য অতিরিক্ত $১,০০০ডলার দিতে হবে, ক্রমবর্ধমান ভাড়া সমন্ধে কিছু বলার নেই, বন্ধকীর অর্থপ্রদান বৃদ্ধি যা ফেডারেল রিজার্ভ দ্বারা সুদের হার বাড়ার কারণে তা অনান্যা খরচ বৃদ্ধি করেছে।

দামগুলি দুষ্ট রাক্ষস ভ্লাদিমির পুতিন দ্বারা চালিত হচ্ছে না, যেমন বাইডেন দাবি করেছেন, তবে ট্রাম্প এবং বাইডেন প্রশাসনের নীতি ফেডারেল রিজার্ভের গৃহীত ব্যবস্থাগুলির দ্বারা আর্থিক অভিজাতদের সম্পদ এবং আয় রক্ষা করা।

বিশেষ করে, ২০২০ সালের মার্চ মাসে আর্থিক বাজারে $৪ ট্রিলিয়ন ডলার ঢেলে দেবার ফেডের যে সিদ্ধান্ত, যখন কোভিড-19 মহামারীর প্রাদুর্ভাবের কারণে আতঙ্কের পরিস্থিতিতে ট্রেজারি বন্ডে লেনদেন 'স্থবির' হয়ে গিয়েছিল, সেটাই ছিল দামের বিস্ফোরণের চালিকাশক্তি। এটি ছিল একটি দীর্ঘমেয়াদী ফেড নীতির চূড়ান্ত পরিণতি, যা ২০০৮ সালের ওয়াল স্ট্রিট বিপর্যয়ের দিকে ফিরে যায়, আর্থিক ব্যবস্থাকে সমর্থন করতে এবং অতি-ধনীদের ভাগ্য বাঁচাতে, জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের উপর এর প্রভাব নির্বিশেষে পরেছিল।

বিদেশে যুদ্ধ এবং ঘরে শ্রমিক শ্রেণীর উপর হামলার মধ্যে একটি অন্তর্নিহিত সংযোগ রয়েছে। শাসক শ্রেণী একটিকে বাদ দিয়ে অন্যটিকে চালিয়ে যেতে পারে না। শ্রমিকদের অবশ্যই এই সত্যটি স্বীকার করতে হবে যখন তারা তাদের জীবনমানের উপর মুদ্রাস্ফীতির প্রভাবের বিরুদ্ধে সংগ্রামে নেমেছে।

শ্রমিকদের মধ্যে ক্রমবর্ধমান জঙ্গিবাদ বৃদ্ধি প্রকাশ পেয়েছে UAW দ্বারা প্রচারিত ডেট্রয়েট ডিজেলে চুক্তিকে গাড়ী কারখানার শ্রমিকদের দ্বারা ভোটের মাধ্যমে শক্তিশালীভাবে প্রত্যাখ্যান করায় এবং ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যসেবা কর্মীদের ধারাবাহিক ধর্মঘটের মাধ্যমে। এই শ্রেণী আন্দোলনকে অবশ্যই সাম্রাজ্যবাদী যুদ্ধের শ্রেণী বিরোধিতার সাথে সংযুক্ত করতে হবে।

আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তোলার ভিত্তি কেবল শ্রমিক শ্রেণীই দিতে পারে। WSWS সমাজতান্ত্রিক ও আন্তর্জাতিকতাবাদী কর্মসূচির ভিত্তিতে শ্রমিকদের এই রাজনৈতিক সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানায়।

Loading