শিক্ষার্থীদের ক্রমবর্ধমান বিক্ষোভ ভারতের কট্টর-ডানপন্থী সরকারকে কাঁপিয়ে দিয়েছে
এই সপ্তাহে প্রতিবাদ আন্দোলনটি এক নতুন মাত্রা লাভ করে, যখন হাজার হাজার মানুষ পার্লামেন্ট ভবনের দিকে মিছিল করার ওপর সরকারি নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। নিজেদের হিংস ও স্বৈরাচারী স্বভাব অনুযায়ী, মোদি সরকার এর জবাবে পুলিশ দিয়ে কঠোর দমন-পীড়ন চালায়।
