এমনকি তার প্রশাসন যখন ইউক্রেনে রাশিয়ার সাথে ছায়া যুদ্ধ ত্বরান্বিত করছে, তখন প্রেসিডেন্ট বাইডেন তার প্রথম এশিয়া সফরে এসেছেন, মার্কিন নেতৃত্বাধীনে প্রধান মিত্র এবং কৌশলগত অংশীদারদের সাথে যোগসাজশ করতে চীনের সাথে দ্বন্দ্ব বাড়ানোর জন্য, তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে এবং যুদ্ধ এর জন্য প্রস্তুতি নিতে।
পূর্ব এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান সামরিক মিত্র দক্ষিণ কোরিয়া এবং জাপানে বাইডেনের সফর- আগামীকাল চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপের নেতাদের একটি চূড়ান্ত বৈঠকে শেষ হবে, চীনের বিরুদ্ধে পরিচালিত একটি কৌশলগত গোষ্ঠী যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত অন্তর্ভুক্ত রয়েছে।
দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু সময় আগে, বাইডেন রাশিয়ার বিরুদ্ধে জোটকে শক্তিশালী করার জন্য ন্যাটোতে যোগদানের বিষয়ে তাদের ভূমিকা কি হবে সেই নিয়ে আলোচনার জন্য ফিনিশ এবং সুইডিশ নেতাদের সাথে হোয়াইট হাউসে দেখা করেছিলেন। শনিবার সিওলে, তিনি একটি দীর্ঘ যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে জালে আটকে ফেলতে ও দুর্বল করার লক্ষ্যে ইউক্রেনের জন্য $ ৪০ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন।
ইউক্রেন যুদ্ধের শুরু থেকে, বাইডেন প্রশাসন সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে বেজিংকে তালিকাভুক্ত করার সামান্যতম ভান করেনি। বরং, ওয়াশিংটন রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করার জন্য চীনের নিন্দা করেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে এবং বেজিংকে প্রমাণ ছাড়াই, তাইওয়ানে আক্রমণ করার প্রস্তুতির জন্য অভিযুক্ত করেছে।
নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে যে বাইডেনের সফরের উদ্দেশ্য ছিল 'প্রদর্শন করা যে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোনিবেশ করেছে, এমনকি তার প্রশাসন ইউরোপে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছে।' ক্রমবর্ধমান মার্কিন সামরিক বিল্ড আপ এবং বেজিং এর সাথে সম্পর্কিত দানবীয়করণ সম্পর্কে প্রতিরক্ষামূলক কিছুই নেই।
নব-নির্বাচিত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের সাথে বাইডেনের আলোচনা সামগ্রিকভাবে এই সফরের উদ্দেশ্যকে জোরের সাথে তুলে ধরে - বড় যৌথ সামরিক মহড়া পুনরায় শুরু করা, দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতা বাড়ানো এবং সেমি কন্ডাক্টারের মতো জিনিসগুলির মূল সরবরাহ শৃঙ্খলকে একীভূত করা, যাতে করে সংঘর্ষের ক্ষেত্রে চীনের উপর থেকে অর্থনৈতিক নির্ভরতা সীমিত করা যায়।
দক্ষিণ কোরিয়া এবং জাপান উভইয়েই মার্কিন সামরিক মিত্র এবং সেখানে গুরুত্বপূর্ণ আমেরিকান ঘাঁটি রয়েছে যা পেন্টাগন যুদ্ধ পরিকল্পনার অবিচ্ছেদ্য অঙ্গ। যদিও অনুমিত উত্তর কোরিয়ার হুমকি অজুহাত, এই জোটগুলির একত্রীকরণ এবং বৃদ্ধি চীনকে লক্ষ্য করে পরিচালিত হয়। দুটি দেশে মার্কিন অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা পারমাণবিক যুদ্ধের জন্য মার্কিন কৌশলগত প্রস্তুতির মূল উপাদান। তাৎপর্যপূর্ণভাবে, উভয় দেশে মার্কিন মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র তাদের ভূখণ্ডে স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।
যুদ্ধের ভাষা ব্যবহার করে, একজন সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা গত সপ্তাহে ডিফেন্স ওয়ান ওয়েবসাইটকে বলেছেন যে বাইডেনের সফর ' ইতিবাচক' ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়া উভয় ফ্রন্ট বজায় রাখতে পারে। 'সবাই ইউক্রেনের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে, এবং আমরা তা বুঝি, কিন্তু এর মানে এই নয় যে আমরা ইন্দো-প্যাসিফিকের মিত্র এবং অংশীদারদের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছি, এর মানে এই নয় যে আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমাদের বিমান ও নৌ কার্যকলাপ বন্ধ করে দিয়েছি, ' সেই কর্মকর্তা বলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র 'নৌ চলাচলের স্বাধীনতা' এর আড়ালে দক্ষিণ চীন সাগরে তার নৌ নীতির উস্কানি অব্যাহত রেখেছে এবং সম্প্রতি ১০ই মে তাইওয়ান এবং চীনা মূল ভূখণ্ডের মধ্যে সরু প্রণালী দিয়ে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে।
এশিয়ার আলোচনায় তাইওয়ানের প্রতি বাইডেন প্রশাসনের ফোকাস বিশেষত অশুভ লক্ষণযুক্ত। যেভাবে এটি মস্কোকে ইউক্রেনের যুদ্ধে প্ররোচিত করেছিল একটি দীর্ঘস্থায়ী সংঘাতে রাশিয়ান সামরিক বাহিনীকে আটকে রাখার উপায় হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে চীনা সশস্ত্র বাহিনীর জন্য একটি সম্ভাব্য জলাবদ্ধ কঠিন জায়গা হিসাবে কাজে লাগাতে চাইছে।
ট্রাম্প যেখান ছেড়ে গিয়েছেন সেখানে থেকে নিয়ে, বাইডেন উস্কানিমূলকভাবে দীর্ঘস্থায়ী এক চীন নীতিকে ক্ষুন্ন করেছেন যার অধীনে মার্কিন ডি ফ্যাক্টো বেজিংয়ের চীনা কমিউনিস্ট পার্টির শাসনকে তাইওয়ান সহ সমস্ত চীনের বৈধ সরকার হিসাবে স্বীকৃতি দেয়। ১৯৭৯ সালে চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইপেইয়ের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে, চুক্তি কমিয়ে দেয় এবং দ্বীপ থেকে সমস্ত সামরিক বাহিনীকে সরিয়ে নেয়।
গত এক বছরে, বাইডেন শীর্ষ স্তরের বৈঠকে পূর্ববর্তী বাধাগুলি সরিয়ে দিয়েছেন, স্বীকার করেছেন যে মার্কিন সামরিক 'প্রশিক্ষক' তাইওয়ানে অবস্থান করছে এবং তাইওয়ান প্রণালী এবং প্রতিবেশী জলসীমার মধ্য দিয়ে মার্কিন নৌ ক্রিয়াকলাপ বাড়িয়েছে। চীন যখন তাইওয়ানের কাছে তার বিমান কার্যকলাপ বৃদ্ধি করে এর প্রতিক্রিয়া জানায়, ওয়াশিংটন চীনকে অভিযুক্ত করে আক্রমণ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে।
প্রকৃতপক্ষে, মার্কিন যুক্তরাষ্ট্র সচেতনভাবে তাইওয়ানকে যেকোনো চীনা আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সশস্ত্র করছে, জোর দিচ্ছে অনেক বড় চীনা সামরিক বাহিনীর বিরুদ্ধে অসমমিত যুদ্ধের জন্য অস্ত্র কিনতে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি এপ্রিলে কংগ্রেসের শুনানিতে বলেছিলেন যে তাইওয়ান ইউক্রেন থেকে 'অস্ত্রধারী রাষ্ট্র' হিসাবে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারে।
'যদি আপনার প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করার চেষ্টা করে, এবং প্রতিটি মানুষ যাদের সামরিক বাহিনীতে কাজের বয়সী সেই পুরুষ [এবং] মহিলা সশস্ত্র হয়, এবং তাদের একটু প্রশিক্ষণ থাকে, তবে এটি একটি খুব কার্যকর ব্যবহার হতে পারে,' মিলি বলেছিলেন। এবং একটি যোগ করা উচিত, বিশেষ করে যদি তারা বিলিয়ন ডলারের অত্যাধুনিক আমেরিকান অস্ত্র দিয়ে সজ্জিত হয় এবং পঙ্গু অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞা দ্বারা পরিপূরক হয়।
চার্লস এডেল, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একজন সিনিয়র বিশ্লেষক বৃহস্পতিবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে বলেছেন যে ইউক্রেন যুদ্ধে মার্কিন কৌশল একটি ভাল 'মাপদন্ড' প্রদান করেছে যা প্রশাসন তাইওয়ানকে একটি সম্ভাব্য চীনা আক্রমণ থেকে কীভাবে রক্ষা করা যায় সে সম্পর্কে চিন্তা করার সময় তৈরি করতে পারে।
বাস্তবে, মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে কীভাবে রক্ষা করবে তা বিবেচনা করছে না বরং চীনের সাথে যুদ্ধে তাইওয়ানের জনগণকে কীভাবে কামানের খোরাক হিসাবে ব্যবহার করা যায়।
বাইডেনের এশিয়া সফর এই সত্যটিকে বোঝায় যে মার্কিন সাম্রাজ্যবাদ বেপরোয়াভাবে একটি কৌশল অনুসরণ করছে যার লক্ষ্য কৌশলগতভাবে ইউরেশীয় বৃহত্তর অঞ্চল এবং এর সম্পদের নিয়ন্ত্রণ সুরক্ষিত করা এবং রাশিয়া বা চীন দ্বারা তার বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে যে কোনও চ্যালেঞ্জকে প্রতিরোধ করা, যা মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রধান হুমকি হিসাবে বিবেচনা করে। এর ঐতিহাসিক পতনের কারণে, ওয়াশিংটন তার আধিপত্য বিস্তারের জন্য সামরিক উপায় অবলম্বন করার দিকে চালিত হয়েছে।
এক দশকেরও বেশি সময় ধরে, প্রেসিডেন্ট ওবামার 'এশিয়ার দিকে তাকানো' থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিকভাবে চীনকে দুর্বল ও ঘেরাও করতে চেয়েছে। এখন নিজের ঘরেই একটি অভূতপূর্ব সামাজিক ও অর্থনৈতিক সংকট এবং শ্রেণী সংগ্রামের পুনঃউত্থানে নিমজ্জিত, বাইডেন প্রশাসন ইউরোপকে যুদ্ধে নিমজ্জিত করেছে এবং এশিয়াতেও একই প্রস্তুতি নিচ্ছে, যা বিশ্বকে পারমাণবিক শক্তিগুলির দ্বারা সশস্ত্র সংঘর্ষের হুমকি দিচ্ছে।
কী ঘটছে সে সম্পর্কে তীব্রভাবে সচেতন, জেনারেল মার্ক মিলি শনিবার ইউএস মিলিটারি একাডেমি ওয়েস্ট পয়েন্ট থেকে স্নাতক হওয়া ক্যাডেটদের বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। “আপনি যে বিশ্বে নিযুক্ত হচ্ছেন তাতে মহান শক্তিগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংঘাতের সম্ভাবনা রয়েছে। এবং সেই সম্ভাবনা বাড়ছে, কমছে না, 'তিনি বলেছেন।
চীনের সাথে মার্কিন এর যুদ্ধ এশিয়া এবং আন্তর্জাতিকভাবে শ্রমিক শ্রেণীর জন্য একটি বিপর্যয় হবে। একটি বিপর্যয়মূলক পারমাণবিক যুদ্ধের দিকে এই হঠকারী তাড়া থামানোর একমাত্র উপায় হল যুদ্ধের মূল কারণ যে পুঁজিবাদী ব্যবস্থা তার বিরুদ্ধে আন্তর্জাতিকতাবাদী এবং সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বের শ্রমিকদের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলা।
