এই সপ্তাহে, ডেট্রয়েটে ইউনাইটেড অটো ওয়ার্কার্স তার ৩৮ তম চতুর্বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত করছে।
সম্মেলনটি্তে ৭০ বছরে এই প্রথমবার ভোট প্রতিষ্ঠিত হবে সরাসরী সংগঠনের নেতৃত্বের নির্বাচনের জন্য। এটির শীর্ষ নেতৃত্ব দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পরার কারণে এটির প্রয়োজন যেখানে একটি আদালত-নিযুক্ত মনিটরের তত্ত্বাবধানে UAW অনুষ্ঠিত হবে। প্রতিনিধিরা অক্টোবর এবং নভেম্বরে নির্ধারিত এই নির্বাচনগুলির জন্য প্রার্থীদেরও মনোনয়ন করবেন।
ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েব সাইট UAW প্রেসিডেন্টের জন্য 34 বছর বয়সী ম্যাক ট্রাক এর শ্রমিক উইলিয়াম লেম্যানকে সমর্থন করছে। গত সপ্তাহে UAW সদস্যদের কাছে পাঠানো একটি চিঠিতে যা হাজার হাজার শ্রমিককে পাঠাতে বলা হয়েছে, লেম্যান তার প্রচারের ভিত্তির রূপরেখা দিয়েছেন।
লেম্যান লিখেছেন যে 'UAW এর তত্ত্বাবধানে এবং আরোপিত অবস্থায় কয়েক দশকের ছাড় চুক্তি এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমাদের সদস্যদের একটি বড় অংশ দরিদ্র।' শ্রমিকরা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, প্ল্যান্টে কাজের মাধ্যমে আবারও কোভিডের বিস্তার এবং অটো এবং অন্যান্য কোম্পানির কাছ থেকে তীব্র শোষণের মুখোমুখি হচ্ছে।
গত এক বছরে, র্যাঙ্ক এন্ড ফাইল কমিটির ক্রমবর্ধমান বিরোধিতার মুখে UAW ছাড় চুক্তির মাধ্যমে জোর করেছে কাজ করার জন্য, যার মধ্যে ভলভো ট্রাকস, ডানা, ডিয়ারি এবং সম্প্রতি, ভেনট্রা অটো আছে যাদের ৯০ শতাংশের বেশি 'না' তে ভোট দিয়েছে।
চিঠিটি বিশাল দুর্নীতি কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করেছে, যা্তে বর্তমান প্রেসিডেন্ট রে কারির আগের দুই প্রেসিডেন্ট সহ এক ডজন UAW কর্মকর্তা জড়িত। লেম্যান ব্যাখ্যা করেছেন, তবে, UAW এর চরিত্রকে আলাদা করে দিয়ে দুর্নীতিকে বোঝা যাবে না। 'দুর্নীতি হল UAW আমলাতন্ত্রের দ্বারা মুনাফার জন্য কর্পোরেট অভিযানের কাছে আমাদের স্বার্থকে অধীনস্ত করার ফল,' তিনি লিখেছেন।
লেম্যান ব্যাখ্যা করেছেন UAW, 'শুধুমাত্র নামে একটি ইউনিয়ন।' ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট সকল ঐতিহ্যবাহী কাজ বাদ দেওয়া হয়েছে। এটি একটি বিশাল ব্যাবস্থাপকদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার সম্পদ $1 বিলিয়নেরও বেশি এবং বার্ষিক বেতন $৭৫ মিলিয়নেরও বেশি, যা বিরোধীদের দমন করার জন্য এবং শ্রমিক শ্রেণীর মধ্যে পুলিশি চরের ভূমিকায় বিদ্যমান।
লেম্যানের প্রচারের লক্ষ্য UAW আমলাতন্ত্রের সংস্কার করা নয়। 'আমার প্রচার,' তিনি ব্যাখ্যা করেছেন, 'এর লক্ষ্য হল র্যাঙ্ক এন্ড ফাইলের গণ আন্দোলন গড়ে তোলা ব্যাবস্থাপকদের স্বৈরাচার ভাঙতে এবং অটো প্ল্যান্ট ও অনান্য সমস্ত কাজের জায়গায় র্যাঙ্ক এন্ড ফাইলের হাতে ক্ষমতা ও নিয়ন্ত্রণ হস্তান্তর সহ সমস্ত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার জন্য।'
প্রচারটি ব্যাপক মজুরি বৃদ্ধি, বাধ্যতামূলকভাবে খরচ এর সাথে সামজ্জস্য রেখে বেতন, সল্প সময়ের কর্মসংস্থানের সমস্ত মজুরী স্তরের সমাপ্তি, পেনশনের জন্য সম্পূর্ণ অর্থায়ন এবং কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং ৮-ঘন্টা কাজের সময় পুনঃপ্রতিষ্ঠা এই দাবীগুলির জন্য একটি লড়াইয়ের কর্মসূচিকে সামনে রাখা।
তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হল যে লেম্যান একটি সমাজতান্ত্রিক এবং আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গি সামনে রেখেছেন যা এতদিন ধরে UAW এবং সমস্ত ইউনিয়ন থেকে বাদ দেওয়া হয়েছে এবং বাধা দেওয়া হয়েছে।
UAW এবং অন্যান্য শিল্প ইউনিয়নগুলি ১৯৩০-এর দশকে সমাজতন্ত্রীদের নেতৃত্বে জঙ্গি ও বিদ্রোহমূলক শ্রেণী যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৪০ এবং ১৯৫০ এর দশকে সমাজতন্ত্রীদের বিরুদ্ধে যে আক্রমণ, যা ইউএডব্লিউতে ওয়াল্টার রেউথারের নেতৃত্বে ছিল, যা শ্রমিকদের পুঁজিবাদী ব্যবস্থা এবং ডেমোক্রেটিক পার্টির অধীনস্ত করার সাথে আবদ্ধ ছিল।
ইউএডব্লিউ-এর নেতৃত্ব থেকে সমাজতন্ত্রীদের বহিষ্কার একটি অবক্ষয়ের প্রক্রিয়া শুরু করেছিল যা শেষ পর্যন্ত শব্দের অর্থপূর্ণ অর্থে শ্রমিক-শ্রেণীর সংগঠন হিসাবে ইউনিয়নগুলির বিলুপ্তির দিকে পরিচালিত করেছিল। ১৯৭৯ সালে ক্রিসলারের বিপর্যয়ে অর্থ সাহায্যের মধ্যে দিয়ে যার শুরু হয়, মার্কিন পুঁজিবাদের বৈশ্বিক অবস্থানে দীর্ঘস্থায়ী পতনের প্রতিক্রিয়া হিসাবে ইউএডব্লিউ ব্যাবাস্থাপকরা বেশ কয়েকটি চুক্তিতে ছাড় দিতে সম্মত হয়েছিল যা একই সময়ে ইউনিয়ন এবং কর্পোরেটের মধ্যে আরও সরাসরি সম্পর্ক স্থাপন করেছিল।
'আমি একজন সমাজতান্ত্রিক,' লেম্যান ঘোষণা করেছেন। “সমাজতন্ত্র উপলব্ধি করে যে সমাজ শ্রেণীতে বিভক্ত। এই মুহূর্তে একটি শ্রেণীযুদ্ধ চলছে, কিন্তু একটি মাত্র শ্রেণী যুদ্ধ করছে। সমাজতন্ত্র মানে বিশ্বের উৎপাদনশীল শক্তিকে শ্রমিক শ্রেণীর গণতান্ত্রিক নিয়ন্ত্রণে রাখা এবং সম্পদ বণ্টন করা, মুষ্টিমেয় ধনকুবেরকে সমৃদ্ধ করা নয়, সমগ্র মানব জাতির চাহিদা মেটানোর জন্য।”
চিঠিটি ডেমোক্রেটিক এবং রিপাবলিকান উভয় দলেরই প্রচারিত ঘোষণার বিরোধীতা করেছে, যা 'তাদের সমস্ত অন্তর্দ্বন্দ্বের জন্য ... শাসক অভিজাতদের দ্বারা নিয়ন্ত্রিত।' এটি যোগ করেছে:
UAW হল রাজনৈতিক নিয়ন্ত্রণের এই নেটওয়ার্কের একটি অংশ যার লক্ষ্য শ্রমজীবী জনগণের যে কোনো কন্ঠস্বরকে বঞ্চিত করা। এবং আমি এটাকে বিরক্তিকর মনে করি যে দশকের পর দশক ধরে যখন আমাদের বলা হয়েছে যে স্কুল, পাবলিক অবকাঠামো বা সামাজিক পরিষেবাগুলির দেবার জন্য 'কোন টাকা নেই', দুটি দল – ইউএডব্লিউ এর সমর্থনে নির্বাচিত রাজনীতিবিদ সহ – ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বাড়ানোর জন্য $ ৪০ বিলিয়ন ডলার খুঁজে পায় যা মানবতাকে ধ্বংস করতে পারে।
বাইডেন প্রশাসন শ্রেণী সংগ্রামকে দমন করার এবং শাসক শ্রেণীর যুদ্ধের অভিযানের পিছনে শ্রমিক শ্রেণীকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য উভয়ক্ষেত্রেই একটি প্রক্রিয়ার হাতিয়ার হিসাবে ইউনিয়নগুলিকে আক্রমণাত্মকভাবে সমর্থন করছে। কনভেনশনে তার প্রকাশিত প্রতিবেদনে, UAW প্রেসিডেন্ট কারি ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুদ্ধের পাশাপাশি বাইডেন প্রশাসনের চীন-বিরোধী আন্দোলনকে স্পষ্টভাবে আলিঙ্গন করেছে।
লেম্যানের চিঠিটি UAW দ্বারা প্রচারিত জাতীয়তাবাদের বিরোধিতা এবং র্যাঙ্ক-এন্ড-ফাইল কমিটির আন্তর্জাতিক শ্রমিক জোটের প্রতি সমর্থনের ঘোষণা করেছে। 'আমরা দৈত্যাকার ট্রান্সন্যাশনাল কর্পোরেশনগুলির মোকাবিলা করছি, এবং জয়ের জন্য আমাদের অবশ্যই একটি আন্তর্জাতিক আন্দোলনের অংশ হিসাবে নিজেদের দেখতে হবে।'
কনভেনশনের প্রাক্কালে, লেম্যান চাকরি ছাঁটাই এবং কর্পোরেট শোষণের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর একটি ঐক্যবদ্ধ প্রচার নিয়ে আলোচনায় জার্মানি এবং ভারতের ফোর্ড শ্রমিকদের সাথে বৈঠকে অংশ নেন যার ব্যাবস্থাপনা করেছিল IWA-RFC।
কোন প্রশ্ন নেই যে UAW পরিচালকরা লেম্যানের প্রচারাভিযানকে আটকানোর জন্য তার শক্তিতে যা আছে তার সবকিছুই প্রয়োগ করবে। ছদ্ম-বাম সংগঠনগুলি, যারা 'সংস্কারক' হিসাবে ভঙ্গি করে কিন্তু প্রকৃতপক্ষে এই পরিচালকদের শক্তিশালী করার জন্য কাজ করে, তারা সম্পূর্ণ নীরব। বিত্তশালী মধ্যবিত্তের এই সংগঠনগুলো শেষ যেটা চায় তা হল নিচ থেকে শ্রমিকদের আন্দোলন।
ইউএডব্লিউ-এর প্রেসিডেন্টের জন্য উইল লেম্যানের প্রচার শ্রমিক শ্রেণীর জন্য একটি নতুন মোড় চিহ্নিত করে। UAW কনভেনশনের প্রতিনিধিরা লেম্যানকে মনোনীত করুন এবং তার নাম ব্যালটে উপস্থিত থাকা নিশ্চিত করুন তার যাই হোক না কেন, লেম্যানের প্রচারাভিযান সারা দেশে শ্রমিকদের মধ্যে ব্যাপক সমর্থন আকর্ষণ করছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সারা বিশ্বে বিস্ফোরক শ্রেণী সংগ্রামের পরিস্থিতিতে সংঘটিত হচ্ছে।
প্রতিটি মহাদেশে, শ্রমজীবী মানুষ ক্রমবর্ধমান জীবনযাত্রার বেড়ে চলা ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ করছে, যা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের দ্বারা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্রাজ্যবাদী যুদ্ধ বন্ধ করতে এবং জীবনমান-সংকটের জরুরি মোকাবেলা করতে, এই আন্দোলনকে পুঁজিবাদী ও জাতীয়তাবাদী ইউনিয়নের খোলোস থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি সমাজতান্ত্রিক ও আন্তর্জাতিকতাবাদী চরিত্র অর্জন করতে হবে।
WSWS মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সারা বিশ্বের সমস্ত শ্রমিকদের লেম্যানের প্রচারকে সমর্থন করার জন্য আহ্বান জানায়। আপনি www.WillForUAWPresident.org এ আরও তথ্য পাবেন এবং এখানে দান করতে পারেন।
