বাংলা

প্রবীণ শ্রীলঙ্কার ট্রটস্কিস্ট বিজয় ডায়াসের শেষকৃত্যে হাজার হাজার মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছে

শনিবার, চতুর্থ আন্তর্জাতিকের আন্তর্জাতিক কমিটির (ICFI)এর শ্রীলঙ্কা শাখা সোশ্যালিস্ট ইকুয়ালিটি পার্টির (SEP) চেয়ারম্যান প্রয়াত কমরেড বিজয় ডায়াসকে শেষ শ্রদ্ধা জানাতে প্রায় এক হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবারের সদস্য, কমরেড এবং সমর্থকরা কলম্বোর বোরেল্লা কবরস্থানে জড়ো হয়েছিল।

কমরেড বিজয় ডায়াসের কফিন বহন করে নিয়ে যাচ্ছে [ছবি: WSWS]

বিজয়ের দেহাবশেষ সহ কাফিনটি যেখানে রাখা ছিল সেখান থেকে দুই কিলোমিটার দূরত্বে এসইপি সদস্য এবং সহানুভূতিশীল মানুষ সহ ৫০০ জনের একটি গৌরবময় মিছিলে কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছিল। পুরো মার্চ জুড়ে ইন্টারন্যাশনাল সঙ্গীত বাজানো হয়।

বিজয় ডায়াস তার ৮১তম জন্মদিনের ঠিক এক মাস আগে ২৭শে জুলাই সকালে একটি মারাত্মক হার্ট অ্যাটাকে মারা যান। যারা তাদের শেষ শ্রদ্ধা জানাতে চান তাদের জন্য বৃহস্পতিবার সকাল থেকে কলম্বোর বোরেল্লার জয়রত্নে রেসপেক্ট হোমে তাঁর দেহাবশেষ রাখা হয়েছিল।

তিনি SEP এর পূর্বসূরী বিপ্লবী কমিউনিস্ট লীগের (RCL) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৮৭ সালের ডিসেম্বরে আরসিএলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কীর্তি বালাসুরিয়ার অকাল মৃত্যুর পর থেকে, বিজয় গত মে মাস পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তারপর তিনি পার্টির চেয়ারম্যানের নতুন পদে নির্বাচিত হন।

তিন দিন ধরে, দ্বীপের সমস্ত অংশ থেকে প্রায় ২,০০০ লোক তাদের শ্রদ্ধা জানাতে এসেছিল, যার মধ্যে এসইপি সদস্য, সমর্থক, পরিবারের সদস্য, শিল্পী, বুদ্ধিজীবী, শ্রমিক এবং ছাত্ররা ছিল। তীব্র জ্বালানি সংকটের কারণে গুরুতর পরিবহনের ব্যাঘাত সত্ত্বেও উত্তর ও দক্ষিণ এবং মধ্য চা বাগান এর জেলাগুলি থেকে দলগুলি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিল।

শেষকৃত্য যাত্রার একটি অংশ [Photo: WSWS]

কমরেড বিজয়ের মৃত্যু এবং তার অন্ত্যেষ্টিক্রিয়ার খবর ছবিসহ বিভিন্ন বেসরকারি ও রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে তাদের প্রাইম-টাইম সংবাদে দেখানো হয় সাথে বিজয়ের রাজনৈতিক ভূমিকার সংক্ষিপ্ত বিবরণ রিপোর্ট করা হয়েছিল। সিংহলী, তামিল এবং ইংরাজী প্রধান সংবাদপত্রগুলিও বিশিষ্ট প্রতিবেদন প্রকাশ করেছে যেগুলিতে সবাই ডায়াসকে একজন আপসবিমুখ যোদ্ধা হিসাবে উল্লেখ করেছে যিনি তার প্রাপ্তবয়স্ক জীবনকে ট্রটস্কিবাদের জন্য উত্সর্গ করেছিলেন এবং এসইপি এবং আইসিএফআই এর সাথে তাঁর সম্পর্কের কথাও উল্লেখ করেছে।

দ্য ডেইলি মিরর, একটি বহুল প্রচারিত ইংরেজি ভাষার সংবাদপত্র, তার প্রতিবেদনের শিরোনাম করেছে 'কিংবদন্তি ট্রটস্কিস্ট বিজয় ডায়াস আর নেই।' শ্রীলঙ্কা মিরর ঘোষণা করেছে: 'শ্রীলঙ্কার ট্রটস্কিস্ট আইকন মারা গেছেন।'

লাল পোশাক পরে দলের সদস্যদের নেতৃত্বে বের হওয়া শবযাত্রা রাস্তার ধারে অনেকের দৃষ্টি আকর্ষণ করে। মিছিলের সামনের দিকে একটি ব্যানারে তাঁর ছবি সহ বার্তা ছিল 'আমাদের বিপ্লবী স্যালুট টু কমরেড বিজয় ডায়াস, SEP চেয়ারম্যান, ICFI-এর শ্রীলঙ্কা শাখা'। স্বাস্থ্য, শিক্ষা ও চা বাগান অ্যাকশন কমিটিগুলির সদস্যরা শোক বার্তা সম্বলিত ব্যানার বহন করেন।

সম্পূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়াটি SEP’র ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয়েছিল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারত, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য বেশ কয়েকটি দেশ থেকে প্রায় ১,০০০ জন দর্শক ছিল। এখন পর্যন্ত, ৩,০০০ এরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং প্রায় ৪৫০ জন এটি শেয়ার করেছেন। এসইপির সহোদর দলগুলোর সদস্যসহ অনেকেই মন্তব্য করেছেন, তাদের শোকবার্তা এবং বিপ্লবী অভিবাদন যোগ করেছেন।

কে. রত্নায়েকে, দীর্ঘদিনের এসইপি সদস্য, শ্রীলঙ্কার ডব্লিউএসডব্লিউএস জাতীয় সম্পাদক এবং ডায়াসের খুব ঘনিষ্ঠ কমরেড, সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে, তিনি ১৯৬৪ সালে প্রধানমন্ত্রী সিরিমা বন্দরনায়েকের বুর্জোয়া জোট সরকারে প্রবেশ করার সময় সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতার নীতিগুলির সাথে লঙ্কা সামা সমাজ পার্টি (এলএসএসপি) দ্বারা বিশ্বাসঘাতকতার পরিপ্রেক্ষিতে ১৯৬৮ সালে আরসিএল-(RCL) প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন।

“আমরা যখন ১৯৬৮ সালের দিকে ফিরে তাকাই, তখন রাজনৈতিকভাবে খুব সহজ সময় সেটা ছিল না। দেউলিয়া, প্রতিক্রিয়াশীল জোট রাজনীতির ঢেউ - সংসদীয় পথে সমাজতন্ত্র - ছড়িয়ে পড়ছিল। তখন আন্তর্জাতিকভাবে মাওবাদ, ক্যাস্ট্রোবাদ, গুয়েভারিজম এবং সশস্ত্র সংগ্রাম ছিল রাজনৈতিক ফ্যাশন। মার্কসবাদ এবং শ্রমিক শ্রেণীর বিপ্লবী ভূমিকা প্রত্যাখ্যান করা হয়। এই মতাদর্শ শ্রীলঙ্কাতেও প্রতিধ্বনিত হয়েছিল। কীর্তি, বিজয় এবং অন্যান্য কমরেড যারা ১৯৬৮ সালে আরসিএল প্রতিষ্ঠা করেছিলেন তারা এই মার্কসবাদ-বিরোধী তত্ত্বগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন এবং পার্টিকে ট্রটস্কিবাদের ভিত্তির উপর দাড় করিয়েছিলেন, যা মার্কসবাদের ধারাবাহিকতা, যা শুধুমাত্র আন্তর্জাতিক কমিটি দ্বারা রক্ষা করা হয়েছিল।'

রত্নায়েকে বলেন যে বিজয়ের মৃত্যু শ্রীলঙ্কা শাখার পাশাপাশি আইসিএফআই-এর জন্য একটি বড় ক্ষতি, তিনি যোগ করেছেন: 'তবে আমরা ট্রটস্কিস্ট দৃষ্টিভঙ্গির জন্য নিরলসভাবে লড়াই করে তাকে সম্মান জানাতে অঙ্গীকার করছি যেটির জন্য তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন।' তিনি ব্যাখ্যা করেছেন যে বিজয় গত তিন মাসে শ্রীলঙ্কায় শ্রমিক, যুবক এবং নিপীড়িতদের সংগ্রামকে অত্যন্ত আশাবাদীভাবে দেখেছেন এবং সেইসব উন্নয়নের মধ্যে রাজনৈতিকভাবে এসইপিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

কে রত্নায়েকা, শ্রীলঙ্কার WSWS এর জাতীয় এডিটর [Photo: WSWS]

ইউএস এসইপি এবং ডব্লিউএসডব্লিউএস এর ইন্টারন্যাশনাল এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান ডেভিড নর্থ ইন্টারনেটের মাধ্যমে সমাবেশে বক্তব্য রাখেন। কমরেড বিজয়কে সমাহিত করার সময় তিনি কলম্বোতে থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে তার মন্তব্য শুরু করেন। যারা ডায়াসের অন্ত্যেষ্টিক্রিয়ায় জড়ো হয়েছেন, নর্থ বলেন, 'তাঁরা সচেতন যে তারা ইতিহাসে উপস্থিতিতে রয়েছেন।' তিনি অব্যাহত রেখেছিলেন: 'এটি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করা যেতে পারে যে বিজয় ডায়াস ট্রটস্কিস্ট আন্দোলন গড়ে তোলার সংগ্রামে ষাট বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'

নর্থ বলেন যে বিজয় এবং তরুণ ট্রটস্কিস্টদের একটি উল্লেখযোগ্য ক্যাডার বাহিনী, কীর্তি বালাসুরিয়ার নেতৃত্বে, আরসিএল কে প্রতিষ্ঠা করার জন্য 'স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয়েছিল'। কিন্তু বিজয়, কীর্তি, এবং তাদের কমরেডরা, নর্থ বলেন, 'ঐতিহাসিক সত্যের শক্তি, চতুর্থ আন্তর্জাতিকের দৃষ্টিভঙ্গি ও কর্মসূচির সঠিকতা এবং শ্রীলঙ্কায় এবং বিশ্বের সর্বত্র শ্রমিক শ্রেণীর বৈপ্লবিক ভূমিকার প্রতি অটুট আস্থা রেখে তা করেছিলেন।'

ডেভিড নর্থের শ্রদ্ধার সম্পূর্ণ পাঠ্য এখানে প্রকাশিত হয়েছে।

এসইপি রাজনৈতিক কমিটির সদস্য, ভিলানি পিরিস, আরসিএল গঠনে ডায়াসের গুরুত্বপূর্ণ ভূমিকা বর্ণনা করেন। তিনি ব্যাখ্যা করেন যে ডায়াস কীর্তি বালাসুরিয়ার সাথে ICFI দ্বারা তৈরি রাজনৈতিক নির্দেশনা এবং সিদ্ধান্তমূলক হস্তক্ষেপে উজ্জ্বলভাবে দাগ টানেন, যা ব্যাখ্যা করেছিল যে LSSP দ্বারা মহান বিশ্বাসঘাতকতার মূল জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে পাবলোবাদী সংশোধনবাদের মধ্যে নিহিত।

সামান গুনাদাসা, এসইপি সহকারী সম্পাদক, ব্যাখ্যা করেন যে কমরেড বিজয় শ্রীলঙ্কার বিকাশমান বর্তমান শ্রেণী সংগ্রামের জন্য পার্টিকে প্রস্তুত করতে খুব উত্সাহের সাথে কাজ করেছিলেন। তিনি তার শেষ দিনগুলিতে বিজয়ের অক্লান্ত প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন - শ্রীলঙ্কায় এসইপির তৃতীয় জাতীয় কংগ্রেসে তার সক্রিয় অংশগ্রহণ এবং এবং আইসিএফআই-এর সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় এসইপি'র চূড়ান্ত বিবৃতি তৈরিতে 'শ্রমিক ও গ্রামীণ জনগণের জন্য একটি গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক কংগ্রেস”। সামান তার বক্তৃতা শেষ করেন এই অঙ্গীকার করে যে পার্টি চতুর্থ আন্তর্জাতিকের জন্য সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে, যেমনটি বিজয় করেছিলেন এবং আশা করতেন।

তামিল ভাষায় কথা বলতে গিয়ে, এসইপি রাজনৈতিক কমিটির সদস্য এম. দেভারাজা বলেছেন: “আমি পার্টিতে যোগদান করার মাত্র দুই মাস পরে, ১৯৭৬ সালে জাফনায় বিজয়ের সাথে দেখা হয়। তিনি সেখানে লেনিনের হোয়াট ইজ টু বি ডান (কি করতে হবে) বইয়ের তাত্ত্বিক ক্লাস নিতে আসেন। তিনি জোর দিয়েছিলেন যে শ্রমিক শ্রেণীই একমাত্র বিপ্লবী শ্রেণী এবং সমাজতান্ত্রিক চেতনা শুধুমাত্র একটি বিপ্লবী দলই প্রদান করতে পারে। তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের বিজয়ের জন্য মার্কসবাদী দলের ভূমিকার উপর জোর দেন। ৪৫ বছর পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি কতটা প্রমাণিত হয়েছে...

এম দেভারাজা

“অসংখ্য জাতীয়তাবাদী প্রবণতার মধ্যে, কমরেড বিজয়, কীর্তির নেতৃত্বে আরসিএল-এর দৃঢ়প্রতিজ্ঞ তরুণ কমরেডদের সাথে নিয়ে, শ্রমিক শ্রেণীই আন্তর্জাতিক বিপ্লবী শ্রেণী এটাকে বোঝার ভিত্তিতে আন্তর্জাতিকতাবাদী নীতির জন্য দৃঢ়ভাবে লড়াই করেছিলেন। কমরেড বিজয়ের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং শ্রমিক শ্রেণীকে ক্ষমতায় আনতে নিজেদেরকে উৎসর্গ করা উচিত।”

জনার্থী, বিজয়ের নয় বছর বয়সী নাতনি, তার পরিবারের পক্ষে সমাবেশে বক্তব্য রাখে। সে বলেছে যে দাদু একজন আশ্চর্যজনক ব্যক্তি যিনি ক্রমাগত তাঁর যত্ন নিত এবং অন্য সবাই তাঁর সম্পর্কে যেমন বলে যে তাকে তাঁর মতো দৃঢ়প্রতিজ্ঞ হতে অনুপ্রাণিত করেছে। 'শ্রমিকদের বিপ্লব করার জন্য তার প্রচেষ্টার মধ্যে, তিনি তার পরিবারের জন্য সময় দিয়েছেন এবং আমার জন্য সময় দিয়েছেন,' সে বলেছে। পরিবারের পক্ষ থেকে সে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানায়।

কপিলা ফার্নান্দো, এসইপি পলিটিক্যাল কমিটির সদস্য এবং ইন্টারন্যাশনাল ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস ফর সোশ্যাল ইকুয়ালিটির আহ্বায়ক, বলেছেন: “এটা বিশেষভাবে উল্লেখ করা উচিত যে যুব আন্দোলনের সমস্ত কমরেড জনসভা আয়োজনে এবং নিবন্ধ লেখার ক্ষেত্রে কমরেড বিজয়ের কাছ থেকে প্রচুর সাহায্য ও নির্দেশনা পেয়েছিলেন। জনশিক্ষা, যুবকদের বেকারত্ব এবং অন্যান্য সাংস্কৃতিক সমস্যাগুলির উপর আক্রমণ সম্পর্কে WSWS-এ লেখার জন্য৷ কিছু ক্ষেত্রে, তিনি তার বিশাল জ্ঞান এবং রাজনৈতিক তীক্ষ্ণতা নিয়ে যুব আন্দোলনের বিকাশের জন্য প্রয়োজনীয় বিশ্লেষণ নিজেই লিখেছেন।

কপিলা স্মরণ করেন যে বিজয়কে ১৯৮৬ সালে গ্রেপ্তার করা হয়েছিল, যখন তিনি চিলাউতে বিনামূল্যে শিক্ষার পক্ষে একটি সভায় বক্তৃতা করছিলেন। তৎকালীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) শাসনকালে যে দমন-পীড়ন চালানো হয় তার অংশ হিসেবে পুলিশ তাকে দলের অন্য দুই সদস্যসহ ছয় সপ্তাহের জন্য কারাগারে আটকে রাখে।

'যুব আন্দোলনে আমরা সকলেই তার সাথে কাজ করাকে একটি বড় সৌভাগ্য বলে মনে করতাম,' তিনি বলেছেন।

SEP জাতীয় সম্পাদক দীপাল জয়াশেখারা [Photo: WSWS]

সমাপনী বক্তব্য রাখেন এসইপির সাধারণ সম্পাদক দীপল জয়শেখারা। তিনি বলেন, এলএসএসপির বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে লড়াই শুরু করে, ট্রটস্কিবাদী সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতার নীতির প্রতি কমরেড বিজয়ের অঙ্গীকার তার সমগ্র রাজনৈতিক জীবনে অটুট ছিল। “আমাদের পার্টি ১৯৬৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আরসিএল হিসাবে যে সমস্ত অসুবিধার মুখোমুখি হয়েছিল এবং তারপর থেকে শ্রীলঙ্কায় এসইপি হিসাবে এবং বিশ্বব্যাপী পুঁজিবাদী শ্রেণির শাসনের ক্ষতিকারক প্রকৃতির কারণে, তিনি এই নীতিগুলির জন্য বিনা দ্বিধায় এবং অদম্য সাহসের সাথে লড়াই করেছিলেন।'

সিংহলা-তামিল শ্রমিক শ্রেণীর ঐক্য গড়ে তোলার জন্য এসইপি সংগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিজয় এর নেতৃত্বের সিদ্ধান্তমূলকতা ব্যাখ্যা করে, জয়শেখারা বলেন: “কমরেড বিজয় কলম্বো সরকারের সিংহলী শাসনতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করার সংগ্রামে নিজেকে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ করেছিলেন, পাশাপাশি LTTE এর তামিল বিচ্ছিন্নতাবাদ এর বিরুদ্ধেও…

'কমরেড বিজয়কে সম্মান দেওয়া হবে এটা তাঁর প্রাপ্য শ্রীলঙ্কার গণবিপ্লবী দল হিসেবে SEP কে এবং আন্তর্জাতিকভাবে ICFI গড়ে তোলা এবং সমাজতান্ত্রিক আন্তর্জাতিকতাবাদকে এগিয়ে নিয়ে যেতে তিনি তার পুরো প্রাপ্তবয়স্ক জীবনকে উৎসর্গ করার জন্য ।'

আন্তর্জাতিক গান গেয়ে শেষকৃত্য অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শেষকৃত্যর জমায়েতে কমরেডরা ইন্টারন্যাশনাল গান গাইছেন। [ছবি: WSWS]
Loading