বৃহস্পতিবার ইউনাইটেড অটো ওয়ার্কার্স (ইউএডব্লিউ) এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের মধ্যে বিতর্ক মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে শ্রমিক শ্রেণীর কাছে একটি ঐতিহাসিক ঘটনা। এই প্রথমবার, একজন র্যাঙ্ক-এন্ড-ফাইল গাড়ী শ্রমিক, উইল লেম্যান প্রেসিডেন্ট পদের প্রার্থী, এমন একটি ফোরামে সরাসরি ইউনিয়ন শাসনযন্ত্রের মুখোমুখি হতে পেরেছিলেন যা ১০,০০০ জনেরও বেশি শ্রমিক প্রত্যক্ষ্য করেছেন ।
বিতর্কটি দুটি অসংলগ্ন অবস্থান প্রকাশ করেছে।
লেম্যান কয়েক লক্ষ র্যাঙ্ক-এন্ড-ফাইল শ্রমিকদের সাথে এবং তাঁদের হয়ে কথা বলেছেন যারা অসহনীয় কাজের পরিস্থিতি, প্রকৃত মজুরি হ্রাস এবং UAW দ্বারা তত্ত্বাবধান করা চরম শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য এগিয়ে যাওয়ার পথ খুঁজছেন।
অনান্য প্রার্থীরা -ইউএডব্লিউ প্রেসিডেন্ট রে কারি, দীর্ঘদিনের আমলা শন ফেইন, স্থানীয় ১৬৩ নং এর চেয়ারম্যান মার্ক গিবসন এবং ব্রায়ান কেলার- এমন একটি ব্যাবস্থাকে রক্ষা করেছেন যেটি শ্রেণী সংগ্রামকে দমন করার জন্য একটি হাতিয়ার হিসেবে কয়েক দশক ধরে ছাড় দেওয়া ও কার্যাবলীর তত্ত্বাবধান করেছে। তারা জোর দিয়েছিল যে এটির যে কোনও বিরোধিতা 'বিভাজনকারী' এবং তাদের দালালীর 'অভিজ্ঞতা' আছে বলে উল্লেখ করেছে। তাদের কাছে, শ্রমিকরা শুধুমাত্র এমণ বস্তু হিসাবে বিদ্যমান যাকে যেমণ খুশী চালানো করা যায়। (দেখুন, 'ঐতিহাসিক বিতর্ক, ইউএডব্লিউ প্রেসিডেন্ট প্রার্থী উইল লেম্যান ইউনিয়ন আমলাতন্ত্রের বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন, ক্ষমতা র্যাঙ্ক এন্ড ফাইল এর হাতে দিতে হবে')
বিতর্ক চলাকালীন, লেম্যান শুধুমাত্র ইউএডব্লিউ-এর মধ্যে জারা আছে তাঁদের জন্যই নয়, সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে এবং আন্তর্জাতিকভাবে শ্রমিকদের জন্য একটি সুস্পষ্ট কৌশলের বিকাশ ঘটিয়েছেন।
প্রথমত, তিনি একটি নতুন ক্ষমতার কাঠামো প্রতিষ্ঠার জন্য মামলাটি উপস্থাপন করেন: র্যাঙ্ক-এন্ড-ফাইল কমিটির একটি নেটওয়ার্ক যার মাধ্যমে শ্রমিকরা নিজেরাই তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এবং তাদের সংগ্রামকে ঐক্যবদ্ধ করবে।
নিউইয়র্ক টাইমসের প্রাক্তন প্রতিবেদক মডারেটর স্টিভেন গ্রিনহাউসের এক প্রশ্নে, যে তিনি নির্বাচিত হলে UAW আমলাতন্ত্রের সাথে কীভাবে কাজ করবেন, জবাবে লেম্যান ঘোষণা করেন, 'আমি তাদের কারও সাথে কাজ করতে চাই না। কারখানার চত্বরে কর্মরত শ্রমিকরাই আমার মূল লক্ষ্য, র্যাঙ্ক-এন্ড-ফাইল কমিটি গঠন করা এবং নিজেরাই সিদ্ধান্ত নেওয়া। আমি একই আমলাতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করতে চাই না যা আমাদের কয়েক দশক ধরে বিক্রি করে দিয়েছে। … আমার পালা, আবারও বলছি, কারখানার চত্বরে থাকা শ্রমিকদের সংগঠিত করা, কারণ সমস্ত ক্ষমতা সেখানেই। ক্ষমতা আমলাতন্ত্রের কাছে নেই।

তিনি যোগ করেছেন, 'এটির দুটি খুব স্বতন্ত্র স্তর যা নিয়ে আমরা কথা বলছি। এবং এখানে উপস্থিত আমলারা এটি পছন্দ করবেন না, তবে আমি তাদের সাথে কথা বলছি না। আমি শ্রমিকদের সাথে কথা বলছি, তারা যেখানেই থাকুক না কেন, তারা যে শিল্পেই থাকুক না কেন, এবং আমি তাদের বলছি: মানুষের প্রয়োজন মেটাতে আমাদের সমাজকে পুনর্গঠন করতে হবে।”
র্যাঙ্ক-এন্ড-ফাইল শ্রমিকদের সংগঠন 'বিভাজনকারী' এই ঘোষণার জবাবে লেম্যান উত্তর দিয়েছেন, 'আমি যে বিভাজনটি বপন করছি তা হল: শ্রমিকদেরকে পরজীবীদের থেকে।'
সামাজিক দূরত্বের থিমটি যা আমলাতন্ত্র থেকে র্যাঙ্ক-এন্ড-ফাইল শ্রমিকদের আলাদা করার তা পুরো বিতর্ক জুড়ে তৈরি হয়েছিল। ফেইনের একটি বিবৃতি অনুসরণ করে, যিনি একজন সংস্কারক হিসাবে ভঙ্গি করেছিলেন, যে 'আমাদের পদে দুর্নীতি হয়েছে' যা UAW কে পিছিয়ে দিয়েছে, লেম্যান উত্তর দিয়েছেন, ''আমাদের' কাজের ক্ষেত্রে 'আমাদের পদে' কারখানায় আমারা যেখানে কাজ করি সেখানে দুর্নীতি হয়নি,” তিনি বলেন। “আমাদের দুর্নীতি শূন্য ছিল। আমলাতন্ত্র যারা দুর্নীতি করেছে... আমরা ও ওরা এক নই। শ্রমিকরা আমলাদের থেকে আলাদা, এবং প্রত্যেক শ্রমিককে বুঝতে হবে যে তাদের হাতে সরাসরি ক্ষমতা থাকা উচিত।”
পুরো বিতর্কের সময়, লেম্যানই একমাত্র প্রার্থী যিনি শ্রমিকদের নিজেদের অভিজ্ঞতার কথা বলতে পেরেছিলেন- পিকেট লাইনে আটকে থাকার অভিজ্ঞতা, তারা যে চুক্তির বিরোধিতা করেছিল তা গ্রহণ করতে বাধ্য হওয়ার ও দারিদ্র্য-স্তরের মজুরির জন্য কাজ করার অভিজ্ঞতা। তিনি ২০২০ সালে প্ল্যান্টগুলি পুনরায় চালু করতে UAW কোম্পানিগুলিকে সহায়তা করার পরে চাকরিরত অবস্থায় বা COVID-19-এ যে সমস্ত শ্রমিকরা মারা গেছে তাঁদের কথা উল্লেখ করেন। গ্রিনহাউস যখন জিজ্ঞাসা করেন যে অন্যান্য প্রার্থীরা ইউনিয়ন নেতৃত্বে মহিলাদের উপস্থিতি বাড়ানোর জন্য কী করছেন, লেম্যান ফ্যাক্টরির মেঝেতে ভয়াবহ অবস্থার কারণে গর্ভপাতের শিকার হওয়া মহিলা সহ অনান্য নারী শ্রমিকদের সমন্ধে তাঁর অভিজ্ঞতার কথা বলেন।
দ্বিতীয়ত, তিনি শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক ঐক্যের জন্য একটি শক্তিশালী আহ্বান জানান। তিনি বলেন, “শ্রমিকরাই সব মুনাফা তৈরি করে। যদি আমরা সবাই আন্তর্জাতিকভাবে সংগঠিত হই, আমরা এই কোম্পানিগুলি বন্ধ করে দিতে পারি।'

কারি এবং অন্যান্য প্রার্থীদের জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে লেম্যান বলেন, 'আমার আবেদন... আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর কাছে র্যাঙ্ক-এন্ড-ফাইল কমিটিগুলিকে ঐক্যবদ্ধ করা এবং আন্তর্জাতিকভাবে সমন্বয়ের মাধ্যমে পদক্ষেপ করা।'
কর্পোরেশন এবং ইউনিয়নের বিভিন্ন দেশের শ্রমিকদেরকে একে অপরের বিরুদ্ধে দাঁড়ানোর প্রচেষ্টার প্রতিক্রিয়ায়, লেম্যান বলেন, 'UAW যা করতে পছন্দ করে তা হল আমেরিকান পতাকা ওড়ানো এবং বলা 'শুধুমাত্র আমেরিকায় তৈরী জিনিস', যা আমাদেরকে বিভক্ত করে। বহু-জাতীয় কর্পোরেশনগুলির মুখোমুখি হওয়ার জন্য আমাদের বিশ্বব্যাপী ঐক্য দরকার এবং এটি কেবল কারখানার চত্বরে সংগঠিত হওয়া শ্রমিকদের কাছ থেকে আসবে।'
তৃতীয়ত, লেম্যান সারা বিশ্বের শ্রমিকদের জন্য সমাজতান্ত্রিক ও পুঁজিবাদ বিরোধী দৃষ্টিভঙ্গি নিয়েছেন।

লেম্যান বলেন 'আমি একজন সমাজতান্ত্রিক'। “আমি শ্রমিকদের কর্মসূচিকে এগিয়ে নিতে যেতে কাজ করছি... অন্যদিকে তারা সবাই পুঁজিবাদী। তারা সকলেই পুঁজিবাদ অনুমতি দেয় এমণ অধীনে কাজ করতে যাচ্ছে... শ্রমিকদের এই উৎপাদনের সুবিধাগুলির উপর গণতান্ত্রিক নিয়ন্ত্রণ পাবার জন্য শ্রমিকদের নিজস্ব সংগঠনের প্রয়োজন, এমনভাবে যাতে মানুষের প্রয়োজনের সুবিধা হয়, ব্যক্তিগত মুনাফার নয়।' পুঁজিবাদী ব্যবস্থার 'উন্মাদনা' এর বিরোধিতা করে, তিনি বলেন, 'আমাদের যা প্রয়োজন তা হল একটি পরিকল্পিত অর্থনীতি এবং আমদের প্রয়োজন সেই অর্থনীতিতে শ্রমিকের নিয়ন্ত্রণ।'
বিতর্ক চলাকালীন, লেম্যান ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের নিন্দা করেন, 'রাশিয়ার বিরুদ্ধে বর্তমান যুদ্ধ সহ, যা পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিপূর্ণ' বিদেশে যুদ্ধের দিকে ব্যাপক অর্থ যোগান দেবার বিরোধিতা করেন এবং মহামারীটির প্রতিক্রিয়ার জন্য শাসক শ্রেণীকে অভিযুক্ত করেন, যাতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এক মিলিয়ন সহ ২০ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
উইল লেম্যানের প্রচারণার মাধ্যমে, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সংবাদ মাধ্যম দ্বারা পরিকল্পিতভাবে বর্জন করার যে অবস্থান এবং ধারণা তা শ্রমিকদের কাছে উন্মোচিত হচ্ছে। এটা স্পষ্ট করে যে শ্রমিকদের সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির যে কোন সুযোগ থেকে কতটা বঞ্চিত করা হয়েছে, কারণ এই ধরনের দৃষ্টিভঙ্গি শ্রমিকদের নিজেদের অভিজ্ঞতার সাথে শক্তিশালীভাবে অনুরণিত হয়।
এমনকি যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল তা শুধুমাত্র UAW নেতৃত্বের ব্যাপক দুর্নীতি এবং অপরাধমূলকতার কারণে হয়েছিল। দুই প্রাক্তন প্রেসিডেন্ট সহ এক ডজনেরও বেশি UAW আধিকারিককে গ্রেপ্তার ও বিচারের পর, একটি আদালত-নিযুক্ত মনিটর সরাসরি নির্বাচনের উপর একটি গণভোট তদারকি করছে, যা শাসনযন্ত্রের বিরোধিতা সত্ত্বেও পাস হয়েছিল।
বিতর্ক এবং নির্বাচন এর প্রচার না করে, UAW আশা করছে যে এটিকে শাসনযন্ত্রের একটি সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, যতটা সম্ভব শ্রমিকরা যাতে কম ভোট দেয়। এই বাস্তবতা সত্ত্বেও, ১০,০০০ এরও বেশি শ্রমিক এটি দেখেছেন, শ্রমিকরা রিপোর্ট করেছেন যে তারা কাজ করার সময় এটি অনলাইনে দেখেছেন এবং লেম্যানের প্রচারণা নিয়ে আলোচনা করছেন।
সংবাদ মাধ্যম, তার অংশে, এটি উপেক্ষা করার চেষ্টা করছে। ওয়ার্ল্ড সোশ্যালিস্ট ওয়েব সাইটের বাইরে, শুধুমাত্র ডেট্রয়েট নিউজ এবং ফ্রি প্রেস এটির সমন্ধে নিবন্ধে লিখেছে, যা এর প্রকৃত বিষয়বস্তুর কিছুই তুলে ধরে নি। নিউ ইয়র্ক টাইমস বিতর্কের উপর একটি নিবন্ধও লেখেনি, যদিও এর প্রাক্তন প্রধান শ্রম প্রতিবেদক অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন।
লেবার নোটস এবং জ্যাকবিন সহ ছদ্ম-বামদের প্রকাশনা, উভয়ই আমেরিকার ডেমোক্রেটিক সোশ্যালিস্টের সাথে যুক্ত, বিতর্কের বিষয়ে তারাও রিপোর্ট করেনি। লেবার নোটস একজন প্রার্থী, শন ফেইনকে সমর্থন করেছে, যাকে তারা একজন সংস্কারক হিসেবে প্রচার করার চেষ্টা করছে এবং তারা চান না যে শ্রমিকরা এমন একটি ইভেন্ট দেখুক যা ফেইনকে দীর্ঘকালের শাসনযন্ত্র হিসেবে প্রকাশ করে। এই সংগঠনগুলো সমাজতান্ত্রিক বা বামপন্থী নয়। এগুলো আসলে শ্রেণী সংগ্রামকে দমন করার প্রচেষ্টার অংশ।
বিতর্কের গতিপথ রাজনৈতিক ও শ্রেণী শক্তির বৃহত্তর সম্পর্ককে প্রকাশ করে। একদিকে রয়েছে ইউনিয়ন শাসনযন্ত্র, যাতে উল্লেখযোগ্যভাবে উচ্চ-মধ্যবিত্ত স্তর কর্মরত, যা রাষ্ট্র এবং কর্পোরেট ব্যবস্থাপনার একটি প্রতিষ্ঠান।
অন্যদিকে, উইল লেম্যান একটি ক্রমবর্ধমান র্যাঙ্ক-এন্ড-ফাইল আন্দোলনকে স্পষ্ট করে এবং অভিব্যক্তি দেয় যা শাসনযন্ত্রের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। প্রচারটি ইউনিয়ন এবং বাইডেন প্রশাসন দ্বারা একটি বিক্রয় চুক্তির মাধ্যমে বাধ্য করার প্রচেষ্টাকে রেল শ্রমিকদের বিস্ফোরক বিরোধিতা করার সাথে মিলে যায় এবং এর সাথে স্বাস্থ্যসেবা কর্মী, শিক্ষাবিদ, পরিষেবা কর্মী এবং শ্রমিক শ্রেণীর অন্যান্য অংশের মধ্যে একটি উন্নীত ধর্মঘট আন্দোলন।
বিতর্কটি প্রচারণার মধ্যে একটি প্রধান মাইলফলক ছিল। প্রচারণাটিকে যতটা সম্ভব শ্রমিকদের মধ্যে ব্যাপকভাবে পরিচিত করানোর জন্য এটিকে তীব্র লড়াইয়ের ভিত্তি হয়ে উঠতে হবে এবং এই প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে এবং সমগ্র বিশ্ব জুড়ে শ্রমিকদের সংগ্রামকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য র্যাঙ্ক-এন্ড-ফাইল কমিটিগুলির নেটওয়ার্ক তৈরি করতে হবে।
